২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বাগেরহাটের রামপাল উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

বাগেরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রাম থেকে আটক আটক মাহাজির শেখ (৩৮) ওই এলাকার অহিদ শেখের ছেলে। রামপাল থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, নিজ বাড়ি থেকে মাহাজির শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে মাটির নিচে পলিথিনে মোড়া একটি দেশি তৈরি বন্দুক, দুইটি তাজা গুলি ও চারটি খালি খোসা উদ্ধার করা হয়। মাহাজির ২০০১ সাল থেকে আরেক সহযোগীকে নিয়ে অস্ত্র ব্যবসা করছে বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় রামপাল থানার উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন বাদি হয়ে মাহাজির ও তার সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৫ ঘ.