বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে চরসেলিমপুর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তীরে ওই মেয়েটির (২০) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বলেন, আড়িয়াল খাঁ নদীর তীরে একটি ধঞ্চে ক্ষেতে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮০০ ঘ.
bdnews24