গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে সাবেক পৌর প্রশাসক বিএনপি সমর্থিত মজিবুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ বুধবার রাত পৌনে ৯টার দিকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সিকদার মোশারফ থেকে ২৫ হাজার ৫৩৭ ভোট বেশি পান মজিবুর।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।
এই পৌরসভায় গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটার তালিকায় গড়মিলের কারণে নির্বাচন কমিশন ৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24