২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়কের নাম হবে আবদুল হক চৌধুরীর নামে

ইতিহাসবিদ আবদুল হক চৌধুরীর নামে নগরীর একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাসবিদ আবদুল হক চৌধুরীর নামে নগরীর একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। বুধবার দুপুরে সিসিসি মিলনায়তনে আবদুল হক চৌধুরী স্মরণ সভায় এ সিদ্ধান্তের কথা জানান সিটি মেয়র মনজুর আলম। তবে কোন্ সড়কটির নামকরণ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। স্মরণ সভায় অন্যদের মধ্যে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় মেয়র সম্পর্কে বলেন, "একুশে পদকপ্রাপ্ত চট্টলতত্ত্ব বিশারদ ও ইতিহাসবিদ আবদুল হক চৌধুরী ছিলেন বাঙালির শিকড় সন্ধানে এক সক্রিয় কর্মী।" "তিনি গভীর দেশপ্রেম ও সাধনায় সারা জীবন চট্টগ্রামের ইতিহাস, রাজনীতি, সমাজতত্ব, প্রতœতত্ত্ব, সংস্কৃতি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে নিরলস গবেষণা করেছেন।" তার স্মৃতি রক্ষায় তার নামে একটি রাস্তার নামকরণ করা হবে বলে মনজুর জানান। তবে নগরীর কোন্ সড়কটির এ নামকরণ করা যায় সে বিষয়ে সুধী মহলের পরামর্শ চাওয়া হয় স্মরণসভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/পিডি/২০৩৫ ঘ.