২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

রাঙামাটি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র ওসমান গণি (১৮) এবং হাজরাতজু ডিগ্রি কলেজের ছাত্র জি এম মাঈন উদ্দীন (১৮)। বুধবার দুপুরে নতুন বাজার এলাকার একটি ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে তারা পানিতে তলিয়ে যায় বলে জানান কাপ্তাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ১০ বন্ধু সকালে কাপ্তাই বেড়াতে আসে। দুপুরের দিকে মাঈন উদ্দীন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। তখন নাঈমকে বাঁচাতে গিয়ে ওসমানও ডুবে যায়। নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা বিকাল পৌনে ৪টায় দুই ছাত্রের লাশ উদ্ধার করে বলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৫ ঘ.