২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ২ যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার নন্দনপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও আহত যাত্রীরা। নিহতরা হলেন- যশোরের রেল গেইট এলাকার সামিরুজ জামান (৪২) এবং সিলেটের আম্বরখানার সুলতানা বেগম (২২)। বাসের যাত্রী বিপ্লব ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রিনলাইন পরিবহনের ভলবো বাসটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিলো। নন্দনপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুলতানা এবং ঢাকায় নেওয়ার পথে সামিরুজ মারা যান। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হায়দার হোসেন জানান, দমকল বাহিনী ও সদর থানা পুলিশ বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩৫৮ ঘ.