২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাগুরায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

মাগুরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাগুরায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। 'সংকল্প প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা' নামের সংগঠনটি মঙ্গলবার এ দাবিতে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। এরপর তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। গত বছরের ৫ ফেব্রুয়ারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েটি (১৬) ধর্ষণের শিকার হন। তিনি মহম্মদপুর উপজেলার চর চাপাতলা গ্রামের বাসিন্দা। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কর্মকর্তা আব্দুল আলিম, রেবেকা মুন্সী সীমা প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি মেয়েটিকে একই গ্রামের জামাল ও কুদ্দুস অপহরণ করে স্থানীয় শ্মশান ঘাটে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা ওই দুইজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এরমধ্যে জালালকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে সে আদালত থেকে জামিনে মুক্তি পায়। অপর আসামি কুদ্দুসকে এখনো গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৬ ঘ.