২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলম হত্যা: হাইকোর্টের রায় স্থগিত

শিল্পপতি আলম হত্যা মামলায় ফাঁসির ৮ আসামিসহ ১৪ জনকে খালাসে হাইকোর্টের দেওয়া রায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার শিল্পপতি আলম হত্যা মামলায় ফাঁসির ৮ আসামিসহ ১৪ জনকে খালাসে হাইকোর্টের রায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা মাহবুবে আলম এ আবেদন করেন। সোমবার বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও মো. শওকত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামিসহ ১৪ জনকে বেকসুর খালাস দেয়। এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া আরো তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০২ সালের ১ জানুয়ারি রাজধানীর জুরাইনে খুন হন শিল্পপতি মো. আলম। ওই মামলার রায়ে নিু আদালত ২০০৫ সালের ৩১ জুলাই ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। আসামিদের আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করার পাশাপাশি বাকিদের খালাস দেওয়া হয়। নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়ার পর হাইকোর্টে যাবজ্জীবন পাওয়া তিন আসামি হলেন- কবির, সোহাগ ও সোহেল ব্যাপারী। এদের বয়স অল্প বিবেচনা করে হাইকোর্ট দণ্ড কমায়। হাইকোর্টে খালাস পাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন- বাবুল ওরফে বাবু, ইউসুফ, দুলাল, আল আমিন, ফরিদা, মতিউর রহমান ওরফে জামাই মতিন, বাবুল হাসান ওরফে জামাই বাবু, জাহানার বেগম। এছাড়া নিু আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ড পাওয়া শিউলি আক্তার, রাব্বাত আলী, আব্দুর রহমান, আসমা রহমান, রেহানা পারভীন ও আলাউদ্দিনকেও হাইকোর্ট খালাস দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/১৭১৭ ঘ.