২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বাস খাদে, নিহত ১

খাগড়াছড়ি জেলার আলুটিলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার আলুটিলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা এলাকায় চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" হতহতদের সবাই বাসটির যাত্রী ছিল বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১৪২ ঘ.