চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামের আবু তাহেরের ছেলে আবুল মামুন (২৩) এবং একই গ্রামের শামসুল আলমের ছেলে আজাদ হোসেন (১৮)।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পোমরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানায়।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসাই) সুখেন্দু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাঙ্গুনিয়াগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।"
"আজাদ ঘটনাস্থলে এবং চমেক হাসপাতালে নেওয়ার পর মামুনের মৃত্যু হয়।"
ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএইচ/পিডি/২২১৩ ঘ.
bdnews24