২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় জালে ধরা পড়লো কুমিরের বাচ্চা

চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমিরের বাচ্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমিরের বাচ্চা। বাচ্চাটি বর্তমানে সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের বহরিয়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ বেপারীর মৎস্য হ্যাচারিতে রয়েছে। হাফেজ বেপারী সোমবার সাংবাদিকদের বলেন, কুমিরের ছানাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে লোকজন। ছানাটি প্রায় আড়াই ফুটের মতো লম্বা। তিনি জানান, দু'দিন আগে সাখুয়া ইউনিয়নে মেঘনা নদীতে এটি ধরা পড়ে। ছানাটি নেওয়ার জন্য জেলা প্রাণিসম্পদ কার্যালয়কে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫১ ঘ.