বার্লিন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তুরস্ক শিগগিরই কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি।"
শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন তিনি।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৩৪১ ঘ.
bdnews24