নওগাঁ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক (৪৫) ও ভীমপুর গ্রামের সাইফুল ইসলাম (৩০)।
মান্দা থানার ওসি আবদুল্লাহ হিল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২০৩ ঘ.
bdnews24