২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সেফটি ট্যাঙ্কিতে শিশুর লাশ

রংপুরের বিনোদপুর গ্রামে শৌচাগারের সেফটি ট্যাঙ্ক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

রংপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বিনোদপুর গ্রামে শৌচাগারের সেফটি ট্যাঙ্ক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সাদিয়া আখতার সিমু (৮) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে রংপুর শহরতলীর ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো। স্থানীয়রা জানান, রোববার রাত রাত ১১টার দিকে শিশুটির লাশ সেফটি ট্যাঙ্কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিমুর মামা জাহাঙ্গীর ও চাচা শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, একই গ্রামের তুহিন নামে এক যুবক সিমুকে ধর্ষণের পর লাশ সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেয়। তারা তুহিনের শাস্তি দাবি করেছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক চন্দন কুমার জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যার বিষয়টি মোটামুটি স্পষ্ট। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ বলা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১৫১ ঘ.