ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে ২৭২ তেজগাঁও শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই গলি দিয়ে তিন যুবক হেঁটে যাচ্ছিলো। টহল পুলিশ তাদেরকে থামতে বললে তারা দৌড় দেয়। পুলিশ তাদের পিছু নিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে সুমন (২৪) নামে এক যুবক গুলিতে আহত হয়।
অন্য দুই যুবক পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
ওসি বলেন, সুমনের কাছে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভালবার পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫২ ঘ.
bdnews24