২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রায় পাঁচ টন রসুন আটক

ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা থেকে পাঁচ হাজার কেজির বেশি রসুন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা থেকে পাঁচ হাজার কেজির বেশি রসুন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে সদর উপজেলার লাবসা মোড়ে ৩ হাজার ৫৬৪ কেজি ও দুপুরে সাতক্ষীরা সীমান্তের চান্দুড়িয়া এলাকা থেকে আরো ১ হাজার ৭০০ কেজি রসুন আটক করা হয়। বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা ৩ হাজার ৫৬৪ কেজি রসুনসহ একটি ট্রাক আটক করে। এ ছাড়া চান্দুড়িয়া সীমান্তে একটি ভ্যানরিকশা থেকে বাকি রসুন আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯৩৮ ঘ.