বরিশাল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ থানার ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) দেবদাস ভট্টাচার্য।
গত ১৫ অক্টোবর সেঁজুতি ওরফে কমলা (১৬) নামের মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে তার পরিবার ও প্রতিবেশীরা দাবি করছে।
শুক্রবার রাতে নিজের ঘরে সে ফাঁসিতে আত্মহত্যা করে।
এসপি দেবদাস বলেন, ওসি সৈয়দ রবিউল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে ওসি (তদন্ত) শওকত আনোয়ার দায়িত্ব পালন করবেন।
এদিকে একইদিন বিকালে আতœহত্যার প্ররোচণার অভিযোগে ওই ছাত্রীর মা হাফিজা বেগম থানায় নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
এ মামলার আসামিরা হলেন সেঁজুতির চাচা ফারুক মৃধা, চাচী অশ্রু আক্তার, ছেলে নয়ন মৃধা, এলাকার নাসির আকন, শামীম আকন, সবুজ খান, মো. রাজিব, সাইফুল প্যাদা ও নেছার মৃধা।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিফিজুর রহমান জানান, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশীদকে সেঁজুতির আতœহত্যার বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন।
তার নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি দল সেঁজুতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দলের সদস্যরা সেঁজুতির বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও সেঁজুতির সহপাঠীদের সঙ্গে কথা বলেন।
এদিকে সেঁজুতির আতœহত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং বাকেগঞ্জ থানার ওসির অপসারণের দাবিতে সকালে সরকারি বাকেরগঞ্জ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।
সেঁজুতি উপজেলার রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ধর্ষণের ঘটনার পর থানায় অভিযোগ নিয়ে গেলে ওসি ধর্ষণের অভিযোগ না নিয়ে অপহরণের অভিযোগ নেন বলে স্বজনরা অভিযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.
bdnews24