২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার

জেলা শহর থেকে হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহর থেকে হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকালে কলেজপাড়ার বাসা থেকে গ্রেপ্তার ওসমান গনি রুবেল (১৮) আশুগঞ্জের বড়তল্লা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। রুবেল হিজবুত তাহরিরের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল জানান, র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা হিজবুত তাহরিরের ১৫টি প্রচারপত্রসহ রুবেলকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেছে। তিনি আরো জানান, ঢাকার একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত রুবেল হিজবুত তাহরিরের একজন সক্রিয় সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.