২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জাল টাকাসহ ৪ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে বিভিন্ন মূল্যমানের জাল নোটসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

কুড়িগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বিভিন্ন মূল্যমানের জাল নোটসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে কুড়িগ্রাম পৌরসভার ডাকুয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার কর হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন মাঈদুল ইসলাম (২২), সাইদুর (১৯), শামিম (২৯) ও তার ভাই শান্ত (২৫)। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক জানান, আটকদের কাছ থেকে ১০টি এক হাজার টাকার, একটি পাঁচশ' টাকার এবং ৫০টি একশ' টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান জানান, কুড়িগ্রামে একটি জালিয়াত চক্র জাল টাকাসহ সক্রিয় হয়েছে। ঈদকে সামনে রেখে চক্রটি আরো তৎপর হতে পারে। এ আশঙ্কায় জেলায় টাকা পরীক্ষার সাতটি মেশিন আনা হয়েছে, বলেন তিনি। এদিকে রাজবাড়ী প্রতিনিধি জানান, শুক্রবার গভীর রাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ভারতীয় রুপিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলী নেওয়াজ (৩৫) নামে ওই যাত্রীর কাছ থেকে ৫১ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আলী নেওয়াজ মৌলভীবাজার সদর উপজেলার শিকরাইল গ্রামের হাজী আব্দুলের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস রাত ৩টার দিকে নদী পারাপারের জন্য দৌলতদিয়া ফেরিঘাটের কুষ্টিয়া বাস কাউন্টারে আসে। ওই বাসের যাত্রীদের দেহ তল্লাশিকালে আলী নেওয়াজের কাছে এই রুপি পাওয়া যায়। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের জানান, আলী নেওয়াজের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪১ ঘ.