ঝিনাইদহ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় শুক্রবার রাতে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বড় কামারকু-ু গ্রামে একটি বাগানে ইমরান হোসেনের (২৩) লাশ পাওয়া যায়।
ইমরান উপজেলার লাউদিয়া গ্রামের নজরুল ইসলাম ডাবলুর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, বিকালে মোবাইল ফোন সেট কেনার কথা বলে ইমরান মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
লাশ ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24