পঞ্চগড়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের রণচ-ী বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের মো. রাসেল (২৬), সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকার ফারুক হোসেন (৩৭) ও পঞ্চগড়ের মো. মাসুম (১৬)।
তেঁতুলিয়া থানার ওসি মাহাবুব-উল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটোয়ারী থেকে মোটরসাইকেলে এই তিনজন বাংলাবান্ধা যাচ্ছিলেন।
পথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে বলে জনিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24