নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) এক কাউন্সিলর পদপ্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ মাসুদ এই সাজা দেন।
দ-িত সুলতান আহমেদ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী হোসেন ওরফে আলা মেম্বারের প্রধান নির্বাচনী এজেন্ট।
বহুরঙা নির্বাচনী প্রতীক ব্যবহারের অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদ- দেওয়া হয়। পরে জরিমানা দিয়ে তিনি ছাড়া পান।
ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলা মেম্বার নির্বাচনী প্রচারণা চালাতে শোভাযাত্রা বের করেছেন সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছার আগেই প্রার্থীসহ শোভাযাত্রাকারীরা পালিয়ে যায়। তখন ওই প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট সুলতান আহমেদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আলা মেম্বারের নির্বাচনী প্রতীক 'ক্রিকেট ব্যাট'। নির্বাচনী বিধি অনুযায়ী সাদা-কালো প্রতীক ব্যবহার করতে হয়।
আগামী ৩০ অক্টোবর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১৭ ঘ.
bdnews24