২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক প্রহৃত, দেরিতে ছাড়লো চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিনে ত্র"টির পর পুলিশি মারধরে চালক আহত হওয়ায় আরো দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনে ত্র"টির পর পুলিশি মারধরে চালক আহত হওয়ায় আরো দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন এলাকায় মারধরের শিকার হন দুজন। তারা হলেন- চালক মো. মমতাজ উদ্দিন এবং তার সহাকরী মুন্সি মো. রাসেল। এরপর বিক্ষুব্ধ রেল শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানায়। পরে থানার ওসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর দেড়টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। ইঞ্জিনে ত্র"টির জন্য আগে দুই ঘণ্টা দেরি হচ্ছিলো ট্রেন ছাড়তে। এর সঙ্গে মারধর যোগ হওয়ায় নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ছাড়ে ট্রেনটি। রাসেলকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক মততাজ প্রাথমিক চিকিৎসা নিয়ে ট্রেন চালনার দায়িত্ব নেন বলে জানিয়েছে রেলওয়ের উপইঞ্জিন পরিদর্শক কাজী আনোয়রুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইঞ্জিনে যান্ত্রিক ত্র"টি দেখা দেওয়ায় সকাল ৯টায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি। বিষয়টি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী শাহ সুফি নুর মোহাম্মদকে জানানো হলে ওই ট্রেনে অন্য একটি ইঞ্জিন যোগ করার সিদ্ধান্ত দেন তিনি। "নতুন ইঞ্জিন আসার অপেক্ষায় দুই চালক তাদের সরঞ্জাম নিয়ে রেল লাইনের ধারে অপেক্ষা করছিলেন। ওই সময় অতর্কিতে টহল পুলিশের সদস্য প্রসেনজিৎ তাদের মারধর শুরু করে," বলেন আনোয়ার। উর্দি পরা দুজনই নিজেদের রেলওয়ের চালক পরিচয় দেওয়ার পরও পুলিশ শোনেনি বলে অভিযোগ করেন রাসেল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পরিচয় দেওয়ার পরও টহল পুলিশ আমাদের গালাগাল করতে থাকে।" এদিকে ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম মারধরের ঘটনাকে দু'পক্ষের ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার টহল পুলিশের একটি দল স্টেশন এলাকায় মাদক সেবীদের তাড়া করছিলো। তখন রেলের দুই চালককে চিনতে না পারায় এ ঘটনা ঘটে।" এ ঘটনায় জড়িত প্রসেনজিৎকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/এমআই/১৯২৫ ঘ.