২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বরফকলে বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে বরফকলের অ্যামোনিয়া গ্যাস লাইনে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

বাগেরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বরফকলের অ্যামোনিয়া গ্যাস লাইনে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন শ্রমিক। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কেবি মাছ বাজার এলাকায় মধুমিতা আইস ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। নিহত গাজী জুলফিকার আলী ভুট্টো (৩২) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের গাজী শহর আলীর ছেলে। আহতরা হলেন- বিকাশ (২২), বাবু (২৯) ও লাবু (৩০)। আহত তিন জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বলেন, ভোরে মিলের বরফকলের ত্র"টিপূর্ণ অ্যামোনিয়া গ্যাসের সরবরাহ লাইন মেরামতের সময় রিসিভার বিস্ফোরিত হয়। এতে জুলফিকারসহ অপর তিন শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করার পর জুলফিকার মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪৫৫ ঘ.