২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহবধূ খুন

রাজধানীর পল্লবীতে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে শাশুড়িকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে শাশুড়িকে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পল্লবীর ৬ নম্বর সেকশনের ৩৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির নিচতলা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহনাজ বেগম (২২) বরিশালের উজিরপুরের মণ্ডপাড়া গ্রামের জালাল বেপারির মেয়ে। ঘটনার পর থেকে শাহনাজের স্বামী মো. রুবেল পলাতক রয়েছেন। তিনি মিল্কভিটার গাড়ি চালক। পল্লবী থানার ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহনাজের গলার নিচে আঙ্গুলের ছাপ শনাক্ত করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তার শাশুড়ি নূরজাহান বেগমকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সবুজবাগে টিটিপাড়া সুইপার কলোনিতে মালা বেগম নামে এক গহবধূ স্বামীর সঙ্গে ঝগড়া করে আতœহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৩৫৪ ঘ.