২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের জমি বিক্রি করছে আইসিডিডিআর,বি

টেকনাফে হাসপাতাল করার কথা বলে কম দামে জমি কিনেছিলো আইসিডিডিআর,বি। 'শর্ত ভেঙে' এখন সেই জমি বিক্রি করতে যাচ্ছে বিশেষায়িত প্রতিষ্ঠানটি। জানাচ্ছেন নূরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 06:32 AM

Updated : 25 Apr 2022, 11:51 PM

নূরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতাল প্রতিষ্ঠা এবং 'বিক্রি না করার' শর্তে টেকনাফে বাজার মূল্যের চেয়ে কমে পাঁচ একর জমি কিনেছিলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিসিডিআর,বি)। গত তিন দশকে সেখানে হাসপাতাল করা তো দূরে থাক, এখন জমি বিক্রিরই তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে এই বিশেষায়িত প্রতিষ্ঠানটির জমি বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে, যা ২৩ সেপ্টেম্বর পত্রিকায় ছাপা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ-পূর্ব কোণের ওই জমি থেকে কার্যক্রম গুটিয়ে নিলে তা বাংলাদেশ সরকারের সম্পত্তি হিসেবে পরিগণিত হবে। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সালে জমি অধিগ্রহণের পর ১৯৯১'র ৩১ মার্চ আইসিসিডিআর,বি বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টকে (শেড) শর্ত সাপেক্ষে জমিটি ইজারা দেয়। ওই ইজারার চুক্তিপত্রের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, টেকনাফের মানুষকে দেওয়া আইসিডিডিআর,বির নৈতিক প্রতিশ্র"তি পূরণ করার লক্ষ্যে শেডের কাছে জমিটি ইজারা দেওয়া হয়েছে। আর চার অধ্যায়ে বলা হয়েছে, "শেড তাদের কার্যক্রম গুটিয়ে নিলে আইসিডিডিআর'বি সেখানে কোনো কার্যক্রম শুরু করবে না। সেক্ষেত্রে ইজারা দেওয়া সম্পদ বাংলাদেশ সরকারের সম্পদ হিসাবে পরিগণিত হবে।" এ বিষয়ে জানতে চাওয়া হয় আইসিডিডিআর'বির মুখপাত্র গ্রাহাম জুডের কাছে। তিনি ইমেইলে কিছু বক্তব্য তুলে ধরেন। বক্তব্য অনুযায়ী, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে ওই জমি বিক্রিতে কোনো বাধা নেই। প্রসঙ্গক্রমে একই ইমেইলে এও বলা হয়েছে, "এ বিষয়ে ভবিষ্যতে যে কোনো ধরনের সংশয় এড়াতে বলা হচ্ছে: আইসিডিডিআরবি ওই জমির একমাত্র স্বত্বাধিকারী। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জমিটি বিক্রিযোগ্য।" অবশ্য জমি বিক্রেতা এবং আইন বিশেষজ্ঞরা এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা নৈতিক ও আইনগতভাবে ওই জমি বিক্রি করতে পারে না। টেকনাফের মানুষ হাসপাতাল করার শর্তে জমি দিয়েছিলো, ব্যবসার উদ্দেশ্যে এটি ব্যবহার হতে পারে না।" "শুধু তাই নয়, এটি চুক্তিবিরোধী। চুক্তি অনুযায়ী, ওই জমি সরকারের হয়ে যাওয়ার কথা। তারা যদি জমিটি বিক্রি করে দেয়, তাহলে সেটি হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন," যোগ করেন তিনি। 'জমি বিক্রি' শিরোনামে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আলোচনাসাপেক্ষে হোটেল, মোটেল ও রিসোর্টের জন্য জমি বিক্রির কথা বলা হয়েছে। আইসিডিডিআর,বির মুখপাত্র জমি বিক্রির কারণ সম্পর্কে কোনো তথ্য না দিলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আর্থিক সঙ্কটে ভুগছে এই গবেষণা কেন্দ্রটি। স¤প্রতি উচ্চ বেতনে বিদেশি কর্মকর্তা নিয়োগ এবং দুর্নীতির কারণে নিয়মিত খরচ মেটাতে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার ছাড়াও বিভিন্ন সংস্থার অর্থ সহায়তায় কেন্দ্রটির গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। ব্যয় সাশ্রয় পরিকল্পনার অংশ হিসেবে এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি কিছুদিন আগে রোগীদের খাবার থেকে মাছ, মাংস ও ডিম বাদ দিয়েছে। এ ছাড়া সরকারি অর্থ অপচয়ের অভিযোগও রয়েছে, যার তদন্ত চলছে। গত ১১ অক্টোবর জমি বিক্রিতে আপত্তি জানিয়ে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালককে স্থানীয়দের পক্ষে চিঠি দেন টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, যিনি নিজেও সে সময় জমি এই প্রতিষ্ঠানকে হাসপাতাল করার শর্তে জমি দিয়েছিলেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, তারা টাকার জন্য জমি বিক্রি করেননি। আইসিডিডিআর,বি এবং স্থানীয় বিশিষ্টজনদের হাসপাতাল করার প্রতিশ্র"তিতে ওই জমি দেওয়া হয়েছিলো। বাণিজ্যিক উদ্দেশ্যে জমি বিক্রি জনগণকে ক্ষুব্ধ করে তুলতে পারে বলেও চিঠিতে বলা হয়। শেডের প্রেসিডেন্ট আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিটি বিক্রির কোনো উপায় নেই। বিজ্ঞাপন দেখার পর পরই চিঠি দিয়ে আমরা এর প্রতিবাদ জানিয়েছি।" ইজারার শর্ত অনুযায়ী ওই জমি সরকারের হয়ে যাবে, বললেন তিনিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/এমআই/১২২১ ঘ.