২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি সাতক্ষীরার শিক্ষকদের

চাকরি সরকারিকরণের দাবি পূরণ না হলে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সাতক্ষীরা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবি পূরণ না হলে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা একথা জানান। এসময় তারা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করেন। সাতক্ষীরা জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ ফরিদউদ্দীন আহমেদ। কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, বাকশিস-এর জেলা সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, তালা উপজেলা আওয়ামী লীগ নেতা মইনূল ইসলাম, জাসদের নেতা মীর জিল্লুর রহমান, যশোর জেলা শিক্ষক নেতা হযরত আলী, আয়ূব আলী, শিক্ষক কল্যাণ ট্রাস্টবোর্ডের খুলনা বিভাগীয় প্রতিনিধি পরিমল কুমার কর্মকার প্রমুখ। দাবি আদায়ে আগামী ২৬ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কর্মসূচি সফল করার আহ্বানও জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩০ ঘ.