২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে উত্যক্তকারীর ১ বছর কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচংয়ে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক বখাটের এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

হবিগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচংয়ে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক বখাটের এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত সিং আনোয়ারকে এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত আনোয়ার ইসলাম (২৫) ইকরাম গ্রামের রজব আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়–য়া সাংবাদিকদের জানান, আনোয়ার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রাত ১০টায় পুলিশ আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮২১ ঘ.