ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে খাগান এলাকায় আশুলিয়া মডেল টাউনের ভিতরে অ্যাপারেলস ভিলেজ কম্পোজিট লিমিটেডের শ্রমিক আনোয়ার হোসেনের (৩০) লাশ পাওয়া যায়।
আনোয়ার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাপুল এলাকার শাহজাহান সরকারের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহের মাথায় একটি কোপের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কোনো এক সময় তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24