বাগেরহাট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের সদর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার কাড়াপাড়া গ্রামে বিনোদ বিহারী দে'র বাড়িতে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন্ন কালী পূজাকে সামনে রেখে বিনোদ বিহারী তার বাড়ির মন্দিরে প্রতিমা তৈরি করাচ্ছিলেন। মঙ্গলবার রাতে কে বা কারা কয়েকটি প্রতিমার বিভিন্ন অঙ্গ ভাংচুর করে।
ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় নিন্দা ও দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৭ ঘ.
bdnews24