২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন নাট্যব্যক্তিত্ব মাহবুব হাসান

চট্টগ্রামের প্রবীণ নাট্যব্যক্তিত্ব মাহবুব হাসান মারা গেছেন। তিনি ডায়বেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের প্রবীণ নাট্যব্যক্তিত্ব মাহবুব হাসান মারা গেছেন। তিনি ডায়বেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তির্যক নাট্যগোষ্ঠীর দলনেতা আহমেদ ইকবাল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে মাহবুব হাসান মারা যান। মৃত্যুকালে এই সংস্কৃতিকর্মীর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মাহবুব হাসান চট্টগ্রামের ডিসি হিলে ঐতিহ্যবাহী সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন কমিটির সভাপতি, তির্যক নাট্যদলের সদস্য এবং নানা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সংস্কৃতিকর্মীদের বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। এদিকে দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউিট প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে গেলে সংস্কৃতিকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ছুটে যান। সেখানে থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার জানান, মাহবুব হাসান ছিলেন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আছরবাদ নগরীর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৫৩৮ ঘ.