ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো এক বছর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) থাকছেন আশরাফুল ইসলাম খান।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ আদেশ জারি করে।
এতে বলা হয়, আশরাফুল ইসলাম দুই বছরের চুক্তিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার চুক্তির মেয়াদ সোমবার থেকে আরো এক বছরের জন্য বাড়ানো হলো।
সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল ওই পদে নিয়োগ পান ২০০৯ সালের ২৮ জুলাই। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর ওই বছরই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/জেকে/১৬৫৪ ঘ.
bdnews24