২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যানেস্থেটিস্ট পদ হচ্ছে'

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে অ্যানেস্থেটিস্টের পদ সৃষ্টি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে অ্যানেস্থেটিস্টের পদ সৃষ্টি করেছে সরকার। ১৬৫তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উপলক্ষে রোববার এক আলোচনা সভায় মুহিত এ কথা বলেন। চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত প্রয়োজনীয় অথচ বাংলাদেশে অবহেলিত এই শাখায় ৩৮১টি পদ সৃষ্টির জন্য বিশেষজ্ঞ অ্যানেস্থেটেস্টিদের দীর্ঘদিনের দাবি রয়েছে। মুহিত বলেন, "ঠিক কতগুলো পদ সৃষ্টি করা হয়েছে তা এই মুহূর্তে না বলতে পারলেও এটুকু বলতে পারি সৃষ্ট পদের সংখ্যা আপনারা যে সংখ্যক দাবি করেছেন তার কাছাকাছি।" বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের øায়ুশৈল্যবিদ অধ্যাপক ডা. কণক কান্তি বড়–য়া বলেন, "একটি সাধারণ ধমনীর অস্ত্রোপচারে আগে যেখানে আট ব্যাগ রক্তের প্রয়োজন হত সেখানে আধুনিক অ্যানেস্থেশিয়ার উন্নয়নের ফলে বর্তমানে মাত্র দুই ব্যাগ রক্ত হলেই চলে।" জাতীয় অধ্যাপক এবং প্রসূতি বিশেষজ্ঞ শাহেলা খাতুন বলেন, "শৈল্যবিদ এবং অ্যানেস্থেটিস্টদের যৌথ প্রচেষ্টা একজন রোগীর জীবন বাঁচাতে পারে।" অ্যানেস্থেশিয়ালোজীস্ট সোসাইটির সভাপতি এ বি এম মাকসুদুল আলম এই বিশেষ সেবাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "অস্ত্রোপচারের সুফল নিরাপদ অ্যানেস্থেশিয়ার ওপর নির্ভর করে।" সোসাইটির হিসেব অনুযায়ী দেশে মাত্র ৭০০ জন অ্যানেস্থেশিয়লোজিস্ট আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বিভিন্ন উপজেলায় অ্যানেস্থেশিয়লোজিস্ট না থাকায় সাধারণ শৈল্যচিকিৎসা দেওয়া সম্ভব হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/পিডি/২২১৮ ঘ.