২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় একজন নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই স্কুল ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

নওগাঁ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই স্কুল ছাত্র। রোববার বিকাল ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সিন্দুর পানিয়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত মোজাম্মেল হক (৩৫) নারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। আহত অপর দুই আরোহী মোজাম্মেলের ছেলে ইসরাফিল আলম (১০) ও ভাতিজা ইমরান হোসেনকে (১০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা উপজেলার তেঁতুলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। মান্দা থানার ওসি আব্দুলাহ হিল বাকি জানান, স্কুলের মডেল টেস্ট পরীক্ষা শেষে মোজাম্মেল তার ছেলে ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজশাহী থেকে নওগাঁগামী বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। প্রায় পৌনে ১ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের সহায়তায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.