২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কারাগারে মৃত্যু, লাশ হস্তান্তর

ভারতের কারাগারে মারা যাওয়া এক বাংলদেশি যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

দিনাজপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কারাগারে মারা যাওয়া এক বাংলদেশি যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার হিলি স্থলবন্দরের জিরোপয়েন্টে তার লাশ হস্তান্তর করা হয় বলে বন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার বেলায়েত হোসেন জানান। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সেদেশের কারাগারে আটক ছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধামল গ্রামের মাসুদ রানা (১৮)। বিজিবি ক্যাম্প কমান্ডার বেলায়েত হোসেন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং হিলি পুলিশ লাশ নিয়ে এলে বাংলাদেশের পক্ষে বিজিবি এবং হিলি স্থলবন্দর পুলিশ লাশ গ্রহণ করে। পরে পুলিশ মাসুদের লাশ তার বাবার কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশের ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদ ১৪ মাস আগে অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফ'র হাতে গ্রেপ্তার হয়। এরপর তার সাজা হয়। ইতোমধ্যে সাজার মেয়াদও শেষ হয়। ফেরদৌস আরো জানান, মাসুদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রক্রিয়া চলছিল। এদিকে গত বৃহস্পবিার (১৩ অক্টোবর) রাতে হৃদারোগে আক্রান্ত হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কারাগারে মাসুদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.