২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে 'বন্দুকযুদ্ধে' যুবক আহত

রাজধানীর বনানীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এ যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী ৩৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। যুবকের নাম মো. আক্তার হোসেন (৩৫)। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ আক্তারকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তিন মটর সাইকেল আরোহী এ পথচারীর পথরোধ করে ছিনতাইকালে আশেপাশের বাড়ির প্রহরী ও টহল পুলিশ এগিয়ে যায়। "ওই সময় ছিনতাইকারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে আক্তারের পায়ে গুলি লাগে। তার অন্য দুই সঙ্গী মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।" আক্তারের কাছে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার পাওয়া গেছে বলে মকবুল জানান। এদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজের øাতকের ছাত্র ইফতেখার আহম্মেদ পাপন (২২) বাসাবোয় নিজ বাসার সামনের রাস্তায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক। পাপনের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লেগেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২২৫ ঘ.