২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা দিয়ে 'অনুপ্রবেশ', আটক ৯

ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরার বৈকারী সীমান্তে শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরার বৈকারী সীমান্তে শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। দুপুরে সদর থানায় সোপর্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম জানান, সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করায় তাদের আটক করা হয়। বিজিবি'র হাবিলদার ওমর ফারুক বাদী হয়ে এদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। আটকরা হলেন মহিদ শেখ (৪০), তার স্ত্রী পারভীন (৩০) ও ছেলে আরমান (৩), শামীম (৩৫), আসমা (৩২), রাজীব মোল্লা (২৬), রাজিয়া খাতুন (৫০), তার মেয়ে হামিদা খাতুন (২৪) ও হামিদার মেয়ে বৃষ্টি (৪)। এরা সবাই যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের বাসিন্দা। ভারতের বিভিন্ন এলাকায় কাজ করার জন্য শিশু সন্তানসহ বয়স্করা ভারত যান বলে বিজিবি কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.