২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শিশু হত্যা: এক জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক জনের মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক জনের মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। গত বছরের ১২ ফেব্র"য়ারি কলমাকান্দা উপজেলার পাঁচবগাজান গ্রামের শিশু সৈকতকে (৭) অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে আসামিরা। তবে এরপরও তারা সৈকতকে হত্যা করে। রায়ে কলমকান্দার আগবগাজান গ্রামের মো. অলিকে মৃত্যুদণ্ড এবং চৌহাট্টা গ্রামের সবুজ মিয়া এবং নানিয়া গ্রামের তাপস বন্ধু সাহাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। অবশ্য তাপস পলাতক রয়েছেন। এ ছাড়া সৈকতকে আটকে রাখার দায়ে মো. আনিছ মিয়া নামে এক কিশোরকে ১০ বছর মেয়াদে প্রত্যায়িত সংশোধন কেন্দ্রে আটকে রাখার আদেশ দেন বিচারক। মামলাটির বিচারকালে রাষ্ট্রপক্ষে ২৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/২০১০ ঘ.