চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া কন্টেইনারবাহী একটি জাহাজ কর্ণফুলীর মোহনার কাছে আটকে গেছে।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এমভি কুরিয়ার' নামের জাহাজটি বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মোহনার ১ নম্বর গ্রিন বয়ার কাছে আটকে যায়।
ভাটার কারণে পানি কম থাকায় এ ঘটনা ঘটেছে বলে বন্দর কর্মকর্তারা জানান। তারা বলছেন,
এমভি কুরিয়ারের কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে বিঘœ ঘটছে না।
জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটি থেকে কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল।
নাজমুল আলম বলেন, "রাত ১০টার পর জোয়ার এলে জাহাজটি সরিয়ে নেওয়া যাবে বলে আশা করছি আমরা।"
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, "এমভি কুরিয়ার চ্যানেলের একপাশে আটকা পড়ায় বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮৫৬ ঘ.
bdnews24