ঝিনাইদহ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ পৌর এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে জেলা সেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহিষাকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ঈমান আলী (৫০) ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ছিলেন। তিনি মহিষাকুণ্ডু গ্রামের মৃত
আজগার আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) জানান, সকালে ঈমান নিজের নার্সারিতে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে পানি দিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৪৮ ঘ.
bdnews24