২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বগুড়া, আক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ফুলদিঘী এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন আইয়ুব হোসেন (৩৫), হারুনুর রশিদ (২৫) ও নিয়ামূল কবির (২৫)। শাহজাহানপুর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন জানান, সন্ধ্যার আগে মোটরসাইকেল আরোহীরা বগুড়া থেকে শাজাহানপুর যাচ্ছিলেন। ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাস আটক করা হয়েছে। চালক পালিয়েছে বলে জানান ওসি রিয়াজ। লাশ ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০১০২ ঘ.