নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর এক ঘণ্টারও বেশি সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো নারায়ণগঞ্জ থেকে দেখা যায়নি।
বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাংলাদেশি চ্যানেলগুলোর স¤প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। ৭টার পর তা আবার চালু হয়। এই সময়ে ইংরেজি ও হিন্দি চ্যানেলের স¤প্রচার ঠিক থাকলেও বাংলা চ্যানেলগুলো দেখা যায়নি। কেবল অপারেটররা বলছেন, যান্ত্রিক ত্র"টির কারণেই এ সমস্যা হয়েছে।
তবে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দর এলাকায় কেবল টিভির সেবাদানী প্রতিষ্ঠান এস বি স্যাটেলাইটের মালিক আবদুল করিম (বাবু) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যান্ত্রিক ত্র"টির কারণে ওই সময় চ্যানেলগুলো দেখা যায়নি। তবে এখন সব চ্যানেলই দেখা যাচ্ছে।"
অবশ্য চ্যানেলগুলো দেখা না যাওয়ায় শহরে গুঞ্জন শুরু হয়- মেয়র পদের প্রার্থী দুই আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করার খবর চাপা দিতেই কেউ একজন প্রভাব খাটিয়ে কেবল স¤প্রচার বন্ধ রাখার ব্যবস্থা করেন।
বুধবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম ও আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত নেতা মাওলানা হাবিবউল্লাহ কাচপুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তবে আলোচনার কেন্দ্রে থাকা সাবেক সাংসদ শামীম এবং নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভি দুজনেই ভোট যুদ্ধে থেকে যান।
এই দুই নেতার মধ্যে সমঝোতার চেষ্টায় গত এক সপ্তাহে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা দফায় দফায় বৈঠক করলেও ফল পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২১১৭ ঘ
bdnews24