গাজীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজা ও ইয়াবা রাখার অভিযোগে গাজীপুর থেকে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ও মঙ্গলবার সদর ও শ্রীপুর উপজেলায় এ অভিযান চালানো হয়।
এরা হলেন সজিব (২৫), মোশারফ হোসেন (২৬), তৌহিদুল ইসলাম (২২), উজ্জ্বল (২৫) ও জুয়েল (২৮)।
এরমধ্যে সজিব, মোশারফ হোসেন ও তৌহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে কারাদ- ও জরিমানা করা হয়। অপর দু'জনকে বিচারিক হাকিম আদালতে হাজির করলে জেল হাজাতে পাঠানো
হয়।
র্যাব-১-এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার ধলাদিয়া কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে তৌহিদুল ইসলাম (চালক), সজিব ও মোশারফকে ২৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এরপর তাদের ভ্রম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নাগ তাদের প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ মাস করে বিনাশ্রম কারাদ- দেন।
এদিকে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে কাশিমপুর বাজারের পাশে এক চালের দোকান থেকে ২৫০ ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24