২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ১৫ ফুট লম্বা অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বড় অজগর সাপ ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

মৌলভীবাজার, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বড় অজগর সাপ ধরা পড়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে সাপটি ধরা হয়। পরে এটি শ্রীমঙ্গলের ভাড়াউড়া গ্রামে 'বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন' নামের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাপুর গ্রামের ক্ষীতিশ পালের পুকুর থেকে ধরা পড়া অজগরটির ওজন ৪০ কেজি এবং দৈর্ঘ্য ১৫ ফুট। তিনি বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এটিকে লাউয়ছড়ার বনে ছেড়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.