২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা দাবিতে কর্মসূচি সচিবালয়ের কর্মচারীদের

সিলেকশন গ্রেড স্কেল, গ্রাচুইটি বাড়ানো, রেশন পাওয়া ও পদবি পরিবর্তনসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় অর্থ সচিবের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছে সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেকশন গ্রেড স্কেল, গ্রাচুইটি বাড়ানো, রেশন পাওয়া ও পদবি পরিবর্তনসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় অর্থ সচিবের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছে সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির এক সভায় সোমবার এ কর্মসূচি ঠিক হয়। সংগঠনের সভাপতি হিরন মিয়ার সভাপতিত্বে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মচারীদের চাপের মুখে দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সরকারকে অবশ্যই সদয় বিবেচনা করতে হবে। তিনি বলেন, "কর্মচারীদের দাবির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সহানুভূতি থাকলেও অর্থ সচিব গড়িমসি করছেন। সিলেকশন গ্রেডসহ ১০ দফা দাবি আগামী এক মাসের মধ্যে মধ্যে বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।" সচিবালয়ের কর্মচারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- ২০০৬ সালের নিয়োগ বিধি বাতিল করে আগের নিয়োগ বিধি বহাল, সব কর্মকর্তা ও কর্মচারীর চাকরির বয়স ৬০ বছরে উন্নীত করা, শতভাগ পেনশন নির্ধারণ এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য শতভাগ পোষ্য কোটা চালু করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.