ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নয় কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে আট জনকে নতুন পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উন্নয়নমূলক চ্যানেল প্রবর্তন প্রকল্পের পরিচালক (সিনিয়র প্রকৌশলী) শেখ মো. কামরুল হাসানকে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মহা. বশিরুল আলম নিয়োগ পেয়েছেন রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (রাজশাহী ওয়াসা) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে।
সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব উর্মি তামান্না, তারিকুল ইসলাম খান, এএনএম ফয়জুল হক, মেহেদী মাসুদুজ্জামান ও মোহাম্মদ রবিউল ইসলামকে অর্থ বিভাগে; আসফাকুল আমিন মুকুট ও মোহাম্মদ ফারুক উজ জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং জোবাইদা মান্নানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24