২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক সনাক্তকরণে ডগ স্কোয়াড

মাদক সনাক্তকরণের জন্য চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়নে (বিজিবি) যুক্ত হয়েছে ডগ স্কোয়াড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সনাক্তকরণের জন্য চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়নে (বিজিবি) যুক্ত হয়েছে ডগ স্কোয়াড। ছয় মাস প্রশিক্ষণ শেষে একটি জার্মান শেফার্ড প্রজাতি ও একটি ভারতীয় কুকুর নিয়ে গঠিত ডগ স্কোয়াডটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাঠে নামানো হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাদক ও অন্যান্য চোরাচালান সামগ্রী সনাক্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু টোল প্লাজায় বিজিবি সদস্যদের সঙ্গে মঙ্গলবার ডগ স্কোয়াডটি নামানো হয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এখন থেকে চাঁপাইনবাবগঞ্জে ডগ স্কোয়াড ব্যবহার করা হবে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৩৩ ঘ.