২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকায় বৈঠকের সময় ৯ শিবিরকর্মী আটক

ঢাকার পল্লবীতে ইসলামী ছাত্রশিবিরের নয় জন কর্মীকে আটক করা হয়েছে। তারা একটি নৌকায় বৈঠক করছিলো বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পল্লবীতে ইসলামী ছাত্রশিবিরের নয় জন কর্মীকে আটক করা হয়েছে। তারা একটি নৌকায় বৈঠক করছিলো বলে জানিয়েছে পুলিশ। পল্লবী থানার ওসি কে এম শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে বেড়িবাঁধের কাছে একটি নৌকায় বৈঠকরত অবস্থায় ছাত্রশিবিরের নয় জনকে আটক করা হয়েছে। তারা হলেন- হাবিবুর রহমান (২৬), আহম্মেদ ইসমাইল (২৪), শাহাদাত হোসেন (২৫), আবদুস সালাম (২৪), মহিবুল্লাহ (২২), বরকত উল্লাহ (২৪), আবদুল্লাহ আল মাসুদ (২১), নুরুল ইসলাম (২১) ও আব্বাস উদ্দিন (২৬)। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। রাজধানীর পল্টন ও কাকরাইলের সংঘর্ষের সঙ্গে তারা জড়িত কিনা জানতে চাইলে ওসি বলেন, "তারা ওই দিনের সংঘর্ষে জড়িত কিনা আদালত পুলিশ হেফাজত (রিমান্ড) মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে তা জানা যাবে।" গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সে দিন পুলিশের ওপর হামলার পাশপাশি ব্যাপক ভাংচুর চালায় জামায়াত-শিবিরকর্মীরা। সেদিনের পর সারাদেশেই জামায়াত ও শিবিরের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তারা নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ১৯ সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/আরএ/১৪১৬ ঘ.