সিরাজগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকা- সৃষ্টির অভিযোগে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামকে পুলিশ আটক করেছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের হোসেনপুর লাল মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সদর থানার পরিদর্শক সৈয়দ সহিদ আলম জানান, বিএনপি'র চলমান লংমার্চ আগামী ১৮ অক্টোবর সিরাজগঞ্জ অতিক্রম করবে।
ওইদিন নাশকতামূলক কর্মকা- সৃৃষ্টির মাধ্যমে সিরাজগঞ্জকে অস্থিতিশীল করার জন্য হোসেনপুর লাল মসজিদ এলাকায় বিকালে জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হন- এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ
bdnews24