২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দিল্লি হামলার তদন্তে বাংলাদেশে ভারতের এনআইএ'

সিলেটের এক মেডিক্যাল কলেজ থেকে 'নিখোঁজ' হওয়া চার শিক্ষার্থীকে দিল্লি বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এক মেডিক্যাল কলেজ থেকে 'নিখোঁজ' হওয়া চার শিক্ষার্থীকে দিল্লি বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ভারতে গ্রেপ্তার ওয়াসিম আহমেদ সম্পর্কে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর অনলাইনে সংস্করণে রোববার এক প্রতিবেদনে বলা হয়। জিজ্ঞাসাবাদের কথা বলে সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের চার শিক্ষার্থী ও শিক্ষানবীশ চিকিৎসককে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা রোববার ক্যাম্পাসে ফেরেন। এরা হলেন- শিক্ষানবীশ চিকিৎসক ডা. তোসাদ্দেক রশিদ, ড. আমির আমিন রেশমী এবং শিক্ষার্থী তওসিফ আহমদ ও দানেশ বাট। এরা সবাই ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। এদের জিজ্ঞাসাবাদের বিষয়টি 'স্পর্শকাতর' মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, "এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর গণমাধ্যমকে জানানো হবে।" ঢাকায় পড়–য়া কাশ্মীরী তরুণ ওয়াসিম আহমেদকে বাংলাদেশ থেকে ফেরার পর দিলি¬তে গ্রেপ্তার করা হয় শুক্রবার। গত ৭ সেপ্টেম্বর দিলি¬ হাইকোর্টের ফটকে বোমাহামলায় ১৫ জন নিহত হয়। 'কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়' ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআই'র বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, "এনআইএ'র একটি দল স¤প্রতি নীরবে ভারত ছেড়ে যায়। তারা সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের চার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে যাদের বাড়ি কাশ্মীরে।" ওয়াসিমও রাগীব রাবেয়ায় পড়তেন বলে উল্লেখ করেছে পিটিআই। তিনি বর্তমানে ১৪ দিনের জন্য ভারতের জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে রয়েছেন। পিটিআই বলেছে, বাংলাদেশি কর্তৃপক্ষের সহায়তায় তাদের জিজ্ঞাসাবাদের কিছু না পাওয়া যায় তাদের ছেড়ে দেওয়া হয়। ওই হামলার ঘটনায় ওয়াসিমসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে আমির আব্বাস ও আবিদ হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয় খিসতওয়ার থেকে। এনআইএ ওয়াসিমকে গ্রেপ্তার করার পর তার বাবা দাবি করেন, তিনিই ছেলেকে ভারতে ফিরতে বলেন এবং ফিরে আসার পর তাকে দিল্লি¬তে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তদন্তকারীদের হাতে তুলে দেন। পরিবার পুলিশের পাল্টাপাল্টি দাবি ওয়াসিমের বাবা রিয়াজুল হাসান মালিক জম্মু-কাশ্মীরের খিসতওয়ারে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। তিনি দাবি করেছেন, কারাগারে আটক হিযবুল মুজাহিদীনের এক সদস্য ৭ সেপ্টেম্বর দিলি¬ হাইকোর্টের ফটকে বোমা বিস্ফোরণের পর পুলিশকে তাদের পেছনে লেলিয়ে দিয়েছে। ওই মুজাহিদীন সদস্যকে তাদের আরেক সন্তান জুনায়েদ অপহরণের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তবে জম্মু-কাশ্মীরের পুলিশ দাবি করেছে, জুনায়েদ নিজেও একজন হিযবুল মুজাহিদীন সদস্য এবং তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনের রিয়াজুল হাসান সাংবাদিকদের বলেন, "পুলিশের দেওয়া একটি চিঠিতে জানানো হয়, নয়া দিলি¬ হাইকোর্টে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায়।" "আমি বাংলাদেশে থাকা ছেলের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেই। ছেলে তাদের সহযোগিতা করতে রাজি হলে আমি তাকে ফিরে আসতে বলি। দিলি¬ বিমানবন্দরে তাকে রিসিভ করে পুলিশের হাতে তুলে দেই।" তার আরেক ছেলে জুনায়েদকে অপহরণ করা হয়েছে বলে গত বছরের নভেম্বরে পুলিশে অভিযোগ দেন রিয়াজুল। অভিযোগের ভিত্তিতে পুলিশ হিযবুল মুজাহিদীনের নেটওয়ার্ক আবিষ্কার এবং তিনজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আজহার আলী নামে একজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দিলি¬ হামলায় ওয়সিমের জড়িত থাকতে পারে বলে সন্দেহ করতে শুরু করে এনআইএ। ওয়াসিমের পরিবার বলছে, বিস্ফোরণের দিন (৭ সেপ্টেম্বর) তিনি খিসতওয়ারেই ছিলেন। সেদিন তিনি এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে শপিং মলে কেনাকাটাও করেন। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে দেখা যেতে পারে বলেও দাবি করেন তারা। ওয়াসিমের মা শামিমা বেগম খিসতওয়ারে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ঈদের ছুটি কাটিয়ে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যান ওয়াসিম। হাইকোর্ট বোমা হামলার দায়িত্ব স্বীকার করে হরকাতুল জিহাদের (হুজি) গণমাধ্যমে পাঠানো ইমেইলের সূত্র ধরে খিসতওয়ার আলোচনায় উঠে আসে। ইমেইল পাঠানো হয় ওখান থেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০০৮ ঘ.